1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কেশবপুর চারুপীঠ একাডেমির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে প্রভাতী অনুষ্ঠান সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম তালা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

এদেশে কোন সংখ্যালঘু থাকবে না, আমরা সবাই বাংলাদেশী -অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ/আজকের তারুণ্য, আগামীর স্বপ্নের সমৃদ্ধ ফুলবাড়ীয়া” এই প্রতিপাদ্য ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় “তারুণ্যের ঈদ উৎসব” অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ জুন) সকালে “তারুণ্যে ঈদ উৎসব” বাস্তবায়ন কমিটির কর্তৃক আয়োজিত ফুলবাড়িয়া মির্জা গার্ডেনের দ্বিতীয় তলায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে সহস্রাধিক তরুন এই “তারুণ্যের ঈদ উৎসব ” অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।বিশিষ্ট ক্রীড়া সংগঠক,জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজীর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন বলেন, আগামীর ফুলবাড়ীয়া বিনির্মানে তারুণ্যের ভূমিকাই হবে মুখ্য। তিনি বলেন, যুব সমাজের তারুণ্যের শক্তিকে পজিটিভ হিসেবে কাজে লাগালে দেশ গুড়ে দাড়াবে। তরুণদের সঠিকভাবে গড়ে তুলার মাধ্যমেই জাতি অভিশাপ মুক্ত হবে। বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।এদেশে কোন সংখ্যালঘু থাকবে না আমরা সবাই বাংলাদেশী। দেশের মানুষ পিন্ডি এবং দিল্লির তাবেদারী করবে না। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। এসময় তিনি ফুলবাড়ীয়াকে আধুনিক হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ মহানগরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বারী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মানিক হাসান, ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মতিন আফেন্দি ও তারুণ্যের ফুলবাড়ীয়ার সদস্য সচিব এসএম আবু সাইদ।অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক এইচ এম জোবায়ের।পরে “অধ্যক্ষ মিলন স্যার সাপোর্টার ফোরাম” নামে নতুন সংগঠনের কমিটি ঘোষণা করেন মাহবুবুর রশীদ ফরাজী। এতে আহ্বায়ক এসএম আবু সাইদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাহসিনুল আবরার লিছান ও সদস্য সচিব হিসেবে ইমরান হাসানের নাম ঘোষণা করা হয়।এছাড়াও প্রত্যেক ইউনিয়নের ঘোষিত আহ্বায়কগন উপজেলার যুগ্ম আহ্বায়ক ও সকল সদস্য সচিবদের উপজেলার সদস্য হিসেবে মনোনীত করা হয়। এই কমিটি আগামী দিনে ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনকে নির্বাচনে বিজয়ী করতে কাজ করবে বলে জানা গেছে।এ সময় তারুণ্যের ঈদ উৎসবে ফুলবাড়িয়া উপজেলা শাখার জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এবং ছাত্র জনতার উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট