1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

গোপালগজ্ঞ জেলা আ,লীগের সাধারণ সম্পাদক জি.এম শাহাবুদ্দিন আজমকে ঢাকার কাশিম-পুর কারাগারে স্থানান্তর

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে

স্বপন কুমার রায়/গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি.এম শাহাবুদ্দিন আজমকে মঙ্গলবার রাত ১০টা/৩০ মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।গোপালগঞ্জ আদালত সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে তাকে গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। সেখানে তাকে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরে তাকে গোপালগঞ্জ জেল হাজতে নেয়ার পর কিছু সময় সেখানে রাখা হয়।
এরপর রাত ১০ টা ৩০ মিনিটের দিকে জিএম শাহাবুদ্দিন আজমকে ঢাকার কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। তাকে নিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাত ১০ টা ৩০ মিনিটের দিকে গোপালগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে যায়। গোপালগঞ্জে জেলা কারাগারের জেলার তানিয়া জামান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে মেডিকেল ভিসায় ভারতে যাবার উদ্দেশ্যে সকালে জিএম শাহাবুদ্দিন আজম বেনাপোলে ইমিগ্রেশনে যান। কিন্তু তার পাসপোর্ট লক থাকায় ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন তিনি হত্যাসহ একাধিক মামলার আসামী।পরে তারা বেনাপোল পোর্ট থানায় তাকে হস্তান্তর করে।সেখান থেকে তাকে সরাসরি গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।সেখান থেকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জি,এম শাহাবুদ্দিন আজম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলার প্রধান আসামী,এবং ঢাকার যাত্রাবাড়ি হত্যা মামলার আসামী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট