1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

কালিগঞ্জের শেখ পাড়া রহিমপুরে মসজিদের চলাচলের রাস্তা উন্মুক্ত

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

কালিগঞ্জ(সাতক্ষীরা) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর শেখপাড়া জামে মসজিদ ও মাদ্রাসাসহ গ্রামবাসীর একমাত্র চলাচলের পথ ইটসোলিং রাস্তাটি বিরোধ মিমাংসা করে অবশেষে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।শুক্রবার (১৩ জুন) জুম্মার নামাজের আগে কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলমসহ সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ রাস্তাটি উন্মুক্ত করতে সক্ষম হয়েছেন।এ সময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক ইশারাত আলী, সাংবাদিক মোঃ শিমুল হোসেন, সাংবাদিক শাহাদাত হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন , সাংবাদিক তাপস কুমার ঘোষ, সাংবাদিক সেলিম শাহরিয়ার, সাংবাদিক আবুল কালাম বিন আকবরসহ আরো অনেকে।

জানাগেছে, দীর্ঘ ৩০/৩৫ বছরেরও বেশি সময়ে মসজিদে যাতায়াতের একমাত্র রাস্তাটি গত বৃহস্পতিবার (১২ জুন) হঠাৎ প্রতিবেশীরা ঘেরাবেড়া দিয়ে বন্ধ করে দেয়। বন্ধ অবস্থা থাকায় মুসল্লি ও এলাকাবাসী ভোগান্তি চরমে পৌঁছায়।ঘটনার সংবাদে শুক্রবারে সাংবাদিকদের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় পথটি পুনরায় খুলে দেওয়া হয়, যা মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের মাঝে স্বস্তি ও আনন্দ ফিরিয়ে আনে।মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্যরা ও এলাকার সাধারণ মানুষ সাংবাদিকদের এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট