1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রঃ শিক্ষকের স্ত্রীর পরলোকে গমন তানোরে শিক্ষক কতৃক এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি চেস্টার অভিযোগ সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে তিনজন সাহিত্যিক পাচ্ছেন সম্মাননা শ্যামনগরের কাশিমাড়ীতে বেপরোয়া বালুবাহী মিনি ট্রাক ও ট্রলির দৌরাত্ম্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ক্লাবের দোয়া বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামাত নেতার অর্থদন্ড মোহনগঞ্জ পৌর বিএনপি নেতা মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার যশোরে ১৪ হাজার পিচ ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক 

পাইকগাছায় ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ছিনতাই, আটক ১

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মোঃ শফিয়ার রহমান /খুলনার পাইকগাছায় এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়েছে সংঘবদ্ধ তিন ছিনতাইকারী। পালানোর সময় স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  আহত ব্যবসায়ী সাধন দেবনাথ (৪৫) বাঁকা বাজারের এক ইলেকট্রনিক্স দোকানের মালিক।সাধন দেবনাথ বলেন, দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলাম। সরকারি দীঘির পুকুরপাড় এলাকায় পৌঁছাতেই তিনজন লোক গতিরোধ করে আমাকে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। পরে ব্যাগে থাকা সাড়ে তিন লাখ টাকা ও দুটি মোবাইল নিয়ে দৌড় দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।রাড়ুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, আটক ছিনতাইকারীর নাম তুহিন দাশ। তাকে পুলিশি পাহারায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। এ ঘটনায় এখনো অন্য দুই ছিনতাইকারীর খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাচি শিকদার বলেন, আহত ব্যবসায়ী সাধন দেবনাথ এবং গণপিটুনির শিকার ছিনতাইকারী তুহিন দাশ চিকিৎসাধীন। তুহিন দাশের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট