1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

কালাদহ চৌরাস্তা বাজারে গণসংযোগ, পথসভায় ও মতবিনিময় করেন -আখতারুল আলম ফারুক

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ/আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত চৌরাস্তা বাজারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৫ জুন) সন্ধ্যার পরে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পরে যারা অতিথি পাখি হয়ে ফুলবাড়ীয়ায় এসেছে তারা দলের দুঃসময়ে ছিল না। ভবিষ্যতেও যদি দলের দুঃসময় আসে তাহলেও তারা থাকবে না। বলেন আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে দেশের স্বার্থে বিজয়ী করতে হবে।উপজেলা বিএনপির সাবেক সদস্য এ কে এম আব্দুল্লার সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, শাহীনূর মল্লিক জীবন, জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, তাঁতী দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মতি, উপজেলা বিএনপির সদস্য আজিজুল হক মাস্টার, বিএনপি নেতা ওহিদুল ইসলাম চৌধুরী চুন্নু, ছাত্রদল নেতা মেহেদী হাসান চঞ্চল ও আশিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট