1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ আশাশুনিতে নবগত ওসি শামীম আহমদ খান এর যোগদান কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পাখা মার্কা প্রার্থী চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন,ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন মোহনগঞ্জে একাধিক মিনি পতিতালয়, রাতভর বখাটে ও মাদকসেবীদের আড্ডা কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের জানাজায় ভাই হত্যার বিচার চাইলেন কাউন্সিলর বাবু সাংবাদিক মোস্তফা কামালের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালিত ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান মিলন /জেলা প্রতিনিধি গাইবান্ধা।হঠাৎ করেই আবারো দেখা দিয়েছে মরণঘাতি সংক্রমণ করোনা। তাই নতুন করে সতর্কতার বার্তা পৌঁছে দিতে গাইবান্ধায় শুরু হয়েছে মাস্ক বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ জুন, সোমবার দুপুরে বিশ্ব গনমানুষের সেবা ফাউন্ডেশন” এর উদ্যোগে গাইবান্ধা জেলা রেলস্টেশনে যাত্রী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের তথ্য ও প্রচার সম্পাদক মেহেদী হাসান বাবু’র নেতৃত্বে বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।তথ্য ও প্রচার সম্পাদক মেহেদী হাসান বাবু বলেন, বর্তমানে করোনা সংক্রমণ বাড়ছে তাই মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে-সেই বার্তা পৌছে দিতেই আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অং চিং নু মারমা’র উদ্যোগে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।তিনি আরো বলেন, এই উদ্যোগ জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখছি।এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সংগঠনের রংপুর বিভাগীয় কমিশনার তাওহিদা বকশি, সংগঠনের সদস্য মামুন মিয়া, সামিউল ইসলাম সামি, আশিকুর রহমান আশিক, শাম্মী আক্তার, জান্নাতুল রিয়া, ইসমত আরা খাতুন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট