1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

যশোর সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৭ জুন) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহল দল বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট, শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিকস সামগ্রীসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা।বিজিবি জানায়, পাঁচপীরতলা, আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আমরা প্রতিনিয়ত মাদক এবং বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করছি।”তিনি আরও বলেন, “জব্দকৃত ভারতীয় পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।সীমান্ত এলাকায় বিজিবির এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট