1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভারতে গাছে ঝুলছিল জাকারিয়ার লাশ, ২৬ ঘণ্টা পর নামিয়ে হস্তান্তর বিএসএফের

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার যুবক জাকারিয়া আহমেদের লাশ হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তবর্তী একটি গাছে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়ার ২৬ ঘণ্টা পর নামিয়ে আজ শুক্রবার দুপুরে উপজেলার উৎমা সীমন্ত দিয়ে হস্তান্তর করা হয়।এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), থানা-পুলিশ ও জাকারিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি উপজেলার উৎমা সীমান্ত এলাকার লামাগ্রামের আলাউদ্দিন আলাইয়ের ছেলে।বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে জাকারিয়ার লাশ হস্তান্তর করা হয়। লাশ কোম্পানীগঞ্জ থানা-পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় লাশ গাছ থেকে নামিয়ে হস্তান্তর করতে দেরি হয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়।এলাকাবাসীর বরাত দিয়ে নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে পুলিশ তাঁর লাশের ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানতে পারবে।জাকারিয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার জাকারিয়া বিয়ে করেন। বৃহস্পতিবার ভোরে প্রস্রাব করার কথা বলে ঘর থেকে বের হন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১টার দিকে ভারতের অভ্যন্তরে জাকারিয়ার লাশ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাঁর লাশ সীমান্ত এলাকার সীমান্ত পিলার ১২৫৮/২০-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ছিল।পরে স্থানীয় লোকজন বিজিবি ও থানায় খবর দেন। আইনি প্রক্রিয়া শেষে আজ বেলা ১টার দিকে সীমান্ত পিলার ১২৫৭/১-এসের কাছে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের কাছে জাকারিয়া লাশ হস্তান্তর করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট