1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খুলনায় ওয়ার্ড বিএনপি সভাপতিসহ আটক ৪, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার/খুলনায় বিপুল পরিমাণ অস্ত্রসহ নগরীর ৩০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সালাউদ্দিন মোল্লা বুলবুল, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদসহ ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে টুটপাড়া তালতলা মেইন রোড থেকে তাদের আটক করা হয়।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।আটককৃতরা হলেন, টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে মো: সালাউদ্দিন মোল্লা বুলবুল, টুটপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তৌহিদ এবং তার ছেলে শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লার ছেলে মো: আরিফ মোল্লা।স্থানীয়রা জানান, যৌথবাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার বাড়িতে অভিযান শুরু করে। অভিযানটি ভোর সাড়ে ৫ টা পর্যন্ত চলে। এ সময়ে ওই বাড়ি থেকে বাবুল মোল্লার ছেলেসহ ৪ জনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এ সময়ে যৌথবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ১টি রিভলবার, ১টি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, দু’টি চাইনিজ কুড়াল, ৩টি চা-পাতি, ১৭০ গ্রাম গান পাউডার, ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রাতে যৌথবাহিনীর সদস্যরা তাদের নিয়ে যায়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় এখনও অবস্থান করছে বলে ওই সূত্রটি আরও জানায়।খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে যৌথবাহিনীর সদস্যরা টুটপাড়া থেকে ৪ জনকে দেশি এবং বিদেশি অস্ত্রসহ আটক করেছে। সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়।তিনি আরও জানান, বুলবুলের বিরুদ্ধে ৩টি এবং তৌহিদুরের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হচ্ছে।এদিকে জানতে চাইলে খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবির বলেন, মো: সালাউদ্দিন মোল্লা ৩০ নং বিএনপি’র সভাপতি এবং শেখ শেখ তৌহিদুর রহমান সাবেক নগর যুবদলের সদস্য। যুবদলের কমিটি ভেঙ্গে যাওয়ায় বর্তমানে তার কোন সদস্য পদ নেই। তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করেছেন। তবে কিভাবে এবং কেন গ্রেপ্তার হয়েছেন তা তার জানা নেই বলে তিনি এ প্রতিবেদককে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট