1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খুলনায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ৪ জন গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম/সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ গতকাল রাত ১.৩০ ঘটিকা হতে ভোর ৫ ঘটিকা পর্যন্ত টুটপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ১) সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), পিতা-বাবুল মোল্লা, সাং তালতলা টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা ২) তৌহিদুর রহমান (৪২), পিতা-মৃত শেখ হাবিবুর রহমান, সাং-১২৮/১ টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা ৩) আরিফ হোসেন (৩১), পিতা-শফিকুল ইসলাম মোল্লা, সাং-তালতলা টুটপাড়া মেইন রোড, থানা-খুলন এবং ৪) তাসফিকুর রহমান (১৯), পিতা-তৌহিদুর রহমান, সাং-১২৮/১ টুটপাড়া মেইন রোড, থানা-খুলনাসদর, খুলনাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ১টি রিভলবার, ১টি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ১০৫ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা, আসামীদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে কিনা, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে খুলনা থানায় সন্ত্রাসী বুলবুলের বিরুদ্ধে ৩টি এবং তৌহিদুরের বিরুদ্ধে ১টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট