1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রঃ শিক্ষকের স্ত্রীর পরলোকে গমন তানোরে শিক্ষক কতৃক এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি চেস্টার অভিযোগ সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে তিনজন সাহিত্যিক পাচ্ছেন সম্মাননা শ্যামনগরের কাশিমাড়ীতে বেপরোয়া বালুবাহী মিনি ট্রাক ও ট্রলির দৌরাত্ম্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ক্লাবের দোয়া বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামাত নেতার অর্থদন্ড মোহনগঞ্জ পৌর বিএনপি নেতা মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার যশোরে ১৪ হাজার পিচ ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক 

দলীয় বিভক্তির অবসান, পটিয়া উপজেলা বিএনপিতে ঐক্যের নবসূচনা

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি/দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভক্তির অবসান ঘটিয়ে অবশেষে পটিয়া উপজেলা বিএনপিতে ফিরে এসেছে বহুল প্রত্যাশিত ঐক্য। দলীয় কোন্দলের জটিলতা নিরসন করে একত্রিত হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতারা। ফলে দলীয় কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।শনিবার (২৯ জুন) বিকেলে চট্টগ্রাম শহরের একটি কার্যালয়ে পটিয়া উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উভয়পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঐক্য পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দেন নেতারা।নেতৃবৃন্দ বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করার জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। পটিয়া উপজেলা বিএনপি এখন থেকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।”সভায় উপস্থিত ছিলেন দলীয় অভিজ্ঞ প্রবীণ নেতাসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা। সকলের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ আচরণ, আন্তরিকতা ও দলের প্রতি দায়বদ্ধতার প্রকাশ।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্থানীয় নেতৃত্বে মতপার্থক্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত ছিল পটিয়া উপজেলা বিএনপি। এতে দলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়। তবে নেতাদের আন্তরিক প্রচেষ্টা ও শুভবুদ্ধির জাগরণে এবার সেই অচলাবস্থার অবসান ঘটেছে।এ ঐক্যকে ঘিরে এখন দলের তৃণমূল পর্যায়ে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় কর্মী-সমর্থকরাও এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগে ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামসহ সকল রাজনৈতিক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট