1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

খুলনায় ১৯ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম/খুলনায় ১৯ হাজার পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১ টার দিকে নগরীর হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকা থেকে আটক করা হয়।আটক ওমর ফারুখ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটির বাসিন্দা মো. মশিয়ার রহমানের ছেলে।মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার বলেন, দুপুরে আমাদের থানা পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে একটি বড় মাদকের চালান খুলনা হয়ে ঢাকা যাবে। এমন সংবাদের ভিত্তিতে আমারা থানা এলাকায় চেকপোস্ট বসায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমাদ পরিবহন থেকে যাত্রী ওমর ফারুখ নেমে যাওয়ার চেষ্টা করে। এসময়ে তার গতিরোধ করলে তিনি ভয় পেয়ে যায়। তার কাছ থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ তাকে হেফাজতে নেওয়ার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তবে সে এ ব্যবসার সাথে জড়িত অনেকের নাম বলেছে তা তদন্তের সার্থে বলা সম্ভব নয় বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট