1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

কেশবপুরে মৎস্য ঘের সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/কেশবপুরে মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে ৪ যুবক গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে ০২ জুলাই বুধবার রাতে উপজেলার পাঁজিয়া গ্রামে। আহতরা হলেন-পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের রমজান মোল্লার ছেলে রুবেল মোল্ল্যা (২৮), জসীম উদ্দিন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৭), মনোহরনগর গ্রামের নেছার বিশ্বাসের ছেলে মেহেদী হাসান বাচ্চু (২২) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২২)।
জানা গেছে, পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের রমজান মোল্লার ছেলে রুবেল মোল্ল্যা পাঁজিয়া গ্রামের হালিমের একটি ঘের নিয়ে মাছের চাষ করে আসছে। সেই ঘেরের পাশে মাদারডাঙ্গা গ্রামের মৃত আকব্বর গাজীর ছেলে রুহুল গাজী (৪৫), ফকির বিশ্বাসের ছেলে সাইদুল বিশ্বাসের একটি ঘের রয়েছে। সেই সুবাদে তারা পরিকল্পিত ভাবে ঘেরের ভেড়ি ছিদ্র করে রুবেলের ঘেরের মাছ বের করে নিয়েছে। সেই বিরোধ নিয়ে জমি মালিক হালিমের বাড়িতে গত বুধবার রাতে সালিশ মিমাংসার কথা ছিলো। সেই মোতাবেক রুবেল হালিমের বাড়িতে গেলে রুহুল গাজী, আলামীন গাজী, সাইদুল বিশ্বাসসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন বে-আইনীভাবে দলবদ্ধ হয়ে বাঁশের লাঠি, লোহার রড দিয়ে এলোপাতাড়ীভাবে রুবেল মোল্ল্যা-কে মারপিট করে। ওইসময় ঠেকাতে গেলে সাইফুল মোল্লা, মেহেদী হাসান বাচ্চু ও খায়রুল ইসলামকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে এবং রুবেল ও সাইফুলের মাথার পিছনে স্বজোরে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে এবং আশঙ্কামুক্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট