1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ আশাশুনিতে নবগত ওসি শামীম আহমদ খান এর যোগদান কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পাখা মার্কা প্রার্থী চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন,ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন মোহনগঞ্জে একাধিক মিনি পতিতালয়, রাতভর বখাটে ও মাদকসেবীদের আড্ডা কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের জানাজায় ভাই হত্যার বিচার চাইলেন কাউন্সিলর বাবু সাংবাদিক মোস্তফা কামালের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালিত ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড

পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে আমিরুল ইসলাম কাগজী 

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ শফিয়ার রহমান /খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলার উপকূলীয় মানুষের বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়ার উদ্দেশ্য নিয়ে আজ ৬জুলাই প্রথম দিন কপিলমুনি ইউনিয়নের অসচ্ছল রোগীদের জন্য আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। খুলনা -৬ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজীর পৃষ্ঠপোষকতায় এই ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আমিরুল ইসলাম কাগজী বলেন কয়রা পাইকগাছার অসচ্ছল মানুষ যাতে উন্নত চিকিৎসা নিতে পারে সেজন্য উপজেলায় এই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে বিনামূল্যে রোগীর সেবা দেওয়া হবে। আজ থেকে শুরু হল এই উদ্যোগ। দুই উপজেলার ১৭ই ইউনিয়নের এমনিভাবে চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে।বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশের সার্বিক তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের সেবা প্রদান করেন ডাক্তার মোঃ মোস্তফা কামাল (বিভাগীয় প্রধান কার্ডিওলজি খুলনা মেডিকেল কলেজ), ডাক্তার মোহাম্মদ তাজরুল ইসলাম ইউরোলজি বিশেষজ্ঞ কেএমসি, ডাক্তার মোহাম্মদ ইসতিয়াক মাহমুদ চর্ম রোগ বিশেষজ্ঞ, ডাক্তার অমিত নাক কান গলা বিশেষজ্ঞ, ডাক্তার রাজিব অর্থোপেডিক্স, ডাক্তার হারুন অর রশিদ, ডাক্তার হাসানুর রহমান, ডাক্তার আলাউদ্দিন সিকদার, ডাক্তার এফ এম নাজিম উদ্দিন,ডাক্তার মোঃ সাবেতুল ইসলাম প্রমুখ।ক্যাম্প পরিচালনা এবং রোগীদের সুশৃংখলভাবে চিকিৎসকদের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সার্বিক দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আবু হানিফ ,সাবেক ছাত্রদল নেতা মিনারুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান, সেক্রেটারি আসিফ সরদার, মোহাম্মদ সামাদ গাজী, লুকমান গাজী,পাইকগাছা যুবদল নেতা বিপ্লব সরকার, পাইকগাছা কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সাবেক ছাত্রদল নেতা মোঃ খাইরুল ইসলাম রাড়ুলী ইউনিয়ন যুবদল কর্মী মোঃ জাহাঙ্গীর গাজী ও মোঃ বেলাল সরদার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট