
তানিম খান/নেত্রকোনার আটপাড়া উপজেলার যোগিরনগুয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ জুয়ারিকে গ্রেফতার করেছে আটপাড়া থানা পুলিশ। রোববার (৬ জুলাই) রাতের এ অভিযানে ঘটনাস্থল থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামও জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন– যোগিরনগুয়া গ্রামের বাসিন্দা ও ৬নং দুওজ ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওয়ালু মিয়া, মহেশ্বরখিলা গ্রামের জজ মিয়া, সাফায়েত, কাশেম এবং হায়দার।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যোগিরনগুয়া গ্রামের কাশেমের বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসত। এ বিষয়ে গোপনে তথ্য পেয়ে রোববার রাতে থানার একটি টিম সেখানে অভিযান চালায় এবং তাঁদের হাতেনাতে আটক করে। অভিযানের সময় জুয়ার সরঞ্জামসহ ১ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়।আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।