
চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলণকে সামনে রেখে সভাপতি পদে সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর ব্যাপক গণসংযোগ করেছেন।রবিবার বিকেলে পৌর শহরের কলেজ রোডস্থ তাঁর নিজ বাসভবনের সামনের রাস্তা থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেলযোগে দলীয় নেতা-কর্মীদের নিয়ে পৌরসভার নয়টি ওয়ার্ডে রাত নয়টা পর্যন্ত গণসংযোগ করেন তিনি।গণসংযোগ শেষে ওইরাত সাড়ে নয়টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সাতুর এলাকায় এক পথসভায় যোগদান করেন তিনি।সাতুর গ্রামের বাসিন্দা, মোহনগঞ্জ পৌর বিএনপির বর্ষীয়ান নেতা ও মোহনগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক আলতাবুর রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপি নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর নূরুল মোমেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ পথসভায় বক্তব্য রাখেন, আসন্ন পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদ প্রার্থী ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর, সাতুর গ্রামের বাসিন্দা ও পৌর বিএনপির প্রবীন নেতা আবুল বাশার, সাবক ছাত্রদল নেতা মো. নূরুল কবির, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার ফারুকী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌরসভার সাবেক কমিশনার মো.ফরিদুজ্জামান ফরিদ, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম খান, পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল আহমেদ, জাহাঙ্গীর আলম, মোহনগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো.কাকন মিয়া প্রমূখ।পথসভায় সভাপতি পদ প্রার্থী জাহাঙ্গীর আলম খান বলেন, ছাত্রদল থেকেই আমার রাজনৈতিক জীবনের হাতেকড়ি। এরপর আপনাদের দোয়া ও ভালোবাসায় মোহনগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে আমি ছাত্রদলের হয়ে ভিপি হিসেবে নির্বাচিত হই। এর পর আপনারাই আমাকে পৌর বিএনপির সভাপতি হিসেবেও নির্বাচিত করেছিলেন। দলের দূর্দিন ও সুদিনেও আমি আপনাদের সাথেই ছিলাম এবং আছি। ভবিষ্যতেও আমি আপনাদেরকে নিয়েই সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার লক্ষে আসন্ন পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে আবারও আমি সভাপতি হিসেবে প্রার্থী হয়েছি। আমি আপনাদের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।