1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এলাকাবাসীর মানববন্ধন: ইউএনও’র বদলি প্রত্যাহার চুকনগর এলাকায় মাদক ও জুয়ার অভিযোগ, পুলিশ ও সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের দাবি কেশবপুর বণিক সোসাইটির সঙ্গে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সভা আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের প্রেরণা: রূপসায় আজিজুল বারী হেলাল কেশবপুরে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কেশবপুরে জামায়াত ইসলামী প্রার্থীর প্রেসক্লাবে মতবিনিময় কেশবপুরে শিশু কিশোরদের শিক্ষার গুনগত মানোন্নয়নে গোল টেবিল বৈঠক জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সাতক্ষীরায় ‘বেলা’র প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেশবপুরে জুলাই শহীদ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “জুলাই শহীদ দিবস”-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই-২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মত্যাগের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার রোকরুজ্জামান-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান, জাতীয় নাগরিক পার্টির কেশবপুরের প্রধান সমন্নয়ক সম্রাট হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম।আলোচনা সভা শেষে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট