1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আশাশুনির বিনামূল্যে বিতরণকৃত পানির ট্যাংক পাইকগাছায় আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ /আশাশুনিতে বিনামূল্যে বিতরণকৃত পানির ট্যাংক বিক্রয় করা দন্ডনীয় অপরাধ হলেও সেই ট্যাংক বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০ টার দিকে ৩ হাজার লিটারের নীল রংয়ের ট্যাংকটি পাইকগাছা উপজেলায় আটক করা হয়। সেখানে কর্মরত ট্যাংকি মিস্ত্রিরা ভ্যানসহ ট্যাংকটি আটক করেন। ট্যাংকটি পাইকগাছা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে রয়েছে।ট্যাংক আটকের কথা জানাজানির পরে পুনরায় ফিরে পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে ও নেতাকর্মীর কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে মজিদ মোড়ল। জানাগেছে, উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের মৃত মহব্বত মোড়লের ছেলে মজিদ মোড়ল সরকারি বরাদ্দে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য একটি ট্যাংক পান। কিন্তু অর্থের বিনিময়ে তিনি কপিলমুনির একব্যক্তির কাছে বিক্রি করে দেয়। বিক্রয় করা ট্যাংক ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় পাইকগাছার মধ্যস্থলে ভ্যান গাড়িসহ আটক করা হয়।
এ ব্যাপারে মজিদ মোড়লের কাছে জানতে চাইলে সত্যতা স্বীকার করে বলেন, আমার ভুল হয়ে গেছে। জেকে পরিবারের সুপারভাইজার ইমরান হোসেন জানান, আমি আশাশুনি ও পাইকগাছা দুই উপজেলায় ট্যাংকি বসানোর কাজ করছি। পাইকগাছা উপজেলার কর্মরত মিস্ত্রিরা আমাকে জানিয়েছেন এবং আপনিও বললেন, বিষয়টা আমি উর্দ্ধধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে সিদ্ধান্ত হয় পরে জানাতে পারব।উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় জানান, যেই এই অপরাধের কাজ করুক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ওই ব্যক্তি আর কখনো পানির ট্যাংকি পাবেনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট