1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রঃ শিক্ষকের স্ত্রীর পরলোকে গমন তানোরে শিক্ষক কতৃক এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি চেস্টার অভিযোগ সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে তিনজন সাহিত্যিক পাচ্ছেন সম্মাননা শ্যামনগরের কাশিমাড়ীতে বেপরোয়া বালুবাহী মিনি ট্রাক ও ট্রলির দৌরাত্ম্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ক্লাবের দোয়া বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামাত নেতার অর্থদন্ড মোহনগঞ্জ পৌর বিএনপি নেতা মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার যশোরে ১৪ হাজার পিচ ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক 

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা চলাকালীন ওএমআর শিট পূরণের অভিযোগে দুই শিক্ষক আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ/ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে চলমান এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ওএমআর শিট পূরণ করার অভিযোগে ২ শিক্ষক আটক হয়েছে। তাদেরকে সাময়িক বহিষ্কার করে থানায় নিয়মতিম মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।জানা গেছে, আটককৃত শিক্ষক ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোঃ জয়নাল আবেদীন খোকা ও গণিতের প্রভাষক মোঃ হাবিবুর রহমান। গত ১৩-৭-২৫ রোজ রবিবার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার চলাকালীন সময়ে অফিস কক্ষে পরীক্ষা চলমান অবস্থায় হল সুপার ও পরীক্ষার কমিটির সদস্য থাকা অবস্থায় পরীক্ষার্থীর ওএম আর শীট পুরণ করে দেওয়ায় তাদেরকে আটক করা হলো।পরীক্ষার দায়িত্ব অবহেলার কারণে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হোসেন আলী চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার বরাবর তাদেরকে সকল ধরনের কার্যাবলী থেকে অব্যাহতি ও বিভাগীয় নিয়মিত মামলা রুজু করার জন্য এবং পাবলিক পরীক্ষার সমূহ (অপরাধ) আইন ১৯৮০(ধারা ৮) মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।খবরের সততা নিশ্চিত করে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হুসাইন জানান, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারলাম দুইজন শিক্ষক কক্ষে বসে ও এম আর শীট পূরণ করেছে এবং তারা দুজনই স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। কেন্দ্র সচিবকে বিধিমোতাবেক প্রয়োজনের ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ করা হয়েছে।এসব বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, দুইজন শিক্ষককে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট