1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রঃ শিক্ষকের স্ত্রীর পরলোকে গমন তানোরে শিক্ষক কতৃক এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি চেস্টার অভিযোগ সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে তিনজন সাহিত্যিক পাচ্ছেন সম্মাননা শ্যামনগরের কাশিমাড়ীতে বেপরোয়া বালুবাহী মিনি ট্রাক ও ট্রলির দৌরাত্ম্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ক্লাবের দোয়া বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামাত নেতার অর্থদন্ড মোহনগঞ্জ পৌর বিএনপি নেতা মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার যশোরে ১৪ হাজার পিচ ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক 

কেশবপুরের নদীখনন কাজ পরিদর্শন করলেন বিএনপি নেতা আজাদ

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/যশোর কেশবপুরের হরিহর, অপার ভদ্রা ও বুড়ি ভদ্রা নদীর খনন কাজ পরিদর্শন করলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিন নদীর সংযোগস্থলে যান ও খনন কাজের অগ্রগতির খোঁজখবর নেন। এ সময় উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন সিকদারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিকসহ অনেকে। উল্লেখ্য, হরিহর, অপার ভদ্রা ও বুড়িভদ্রা নদীর নাব্যতা না থাকা, অপরিকল্পিত মাছের ঘেরের কারণেই গত কয়েক দিনের বৃষ্টিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলার অধিকাংশ নদী ও খালের কচুরিপানা অপসারণ না করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে হরিহর ও বুড়িভদ্রা নদীর উপচে পড়া পানিতে তলিয়ে গেছে পৌর এলাকাসহ উপজেলার অধিকাংশ নিম্ন অঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে পৌরসভা ও সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার পরিবার। পানিবন্দি মানুষ বসত বাড়ি ছেড়ে যশোর-সাতক্ষীরা সড়কের পাশে আশ্রয় নিতে শুরু করেছে। এছাড়া তলিয়ে গেছে কেশবপুর পাইকারি কাঁচা বাজার, ধান হাট, হলুদ হাটসহ প্রধান প্রধান সড়ক। অপরদিকে, উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত দুই সপ্তাহ ধরে থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট