1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রঃ শিক্ষকের স্ত্রীর পরলোকে গমন তানোরে শিক্ষক কতৃক এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি চেস্টার অভিযোগ সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে তিনজন সাহিত্যিক পাচ্ছেন সম্মাননা শ্যামনগরের কাশিমাড়ীতে বেপরোয়া বালুবাহী মিনি ট্রাক ও ট্রলির দৌরাত্ম্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ক্লাবের দোয়া বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামাত নেতার অর্থদন্ড মোহনগঞ্জ পৌর বিএনপি নেতা মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার যশোরে ১৪ হাজার পিচ ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক 

সুনামগঞ্জ-১ আসনে পূনরায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা.রফিক চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির অন্যতম সাবেক সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরী সুনামগঞ্জ-১ আসন থেকে পূনরায় বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন।শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের দশধরী গ্রামের নিজ বাসভবন জোবায়দা গার্ডেনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পূনরায় বিএনপি থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী বলে বিষয়টি নিশ্চিত করেন।প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী সাংবাদিক সম্মেলণে তাঁর লিখিত বক্তব্যে বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্টাতাকালীন আহবায়ক কমিটির অন্যতম সদস্য ছিলাম। পরবর্তীতে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলাম। তিনি আরও বলেন, আপনারা জানেন আমি সুনামগঞ্জ-১ আসনে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে অনেক নির্যাতন ও কারাভোগ করতে হয়েছে আমাকে। এ ছাড়াও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন পেয়ে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণ করি এবং ওই নির্বাচনে আমি ৯৬ হাজার ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলাম। পরবর্তীতে  ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নানা ষড়যন্ত্র ও কোন্দলের কারণে আমাকে দল থেকে মনোনয়ন দেয়া হয়নি। তখন রাগ আর ক্ষোভে আমি বিকল্পধারায় যোগদান করি এবং আদর্শিকতার মিল না পড়ায় কিছু দিন পর বিকল্প ধারা থেকেও আমি অব্যাহতি দেই। আর তখন থেকেই এলাকায় এসে স্কুল, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠার পাশাপাশি মানবসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ি। সাংবাদিক সম্মেলণে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা.রফিক চৌধুরী বলেন, বিএনপি থেকে এখনও আমাকে বহিষ্কার করেনি। তবে আমি বেশকিছুদিন  বিএনপির রাজনীতি থেকে নিজেকে দূরে রাখলেও বিএনপির ক্ষতি হবে এমন কোনো কাজ আমি কখনোই করিনি। পাশাপাশি আমি নিয়মিত দলের নীতি-নির্ধারক অনেক নেতৃবৃন্দের সাথে এখনো যোগাযোগ রক্ষা করে চলেছি। তাঁরাও আমাকে মাঠে কাজ করা জন্যও পরামর্শ দিয়েছেন। তবে আমার বিশ্বাস নির্বাচনী অভিজ্ঞতা, দূর্নীতি মুক্ত, সৎ, সাহসী ও জনপ্রিয়তার বিচারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দিবে বলে আমার বিশ্বাস।

০১৭১৮-৭৫৫৭৭১

১৯-০৭-২০২৫ ইং।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট