1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

দৈনিক নেত্রপ্রকাশ-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

তানিম খান/জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক নেত্রপ্রকাশ-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় নেত্রকোনার বড়বাজারস্থ চিরকুট রেস্টুরেন্টে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মনির হোসেন।অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নেত্রপ্রকাশ-এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যাংকার ও সামাজিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ হাবিবুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক শ্রদ্ধেয় ননী গোপাল স্যার।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার। তিনি বলেন, “দৈনিক নেত্রপ্রকাশ তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যেই পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এ ধারা অব্যাহত থাকলে এটি দেশের অন্যতম নির্ভরযোগ্য অনলাইন পত্রিকায় রূপ নেবে।”অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেত্রপ্রকাশ-এর নিবেদিতপ্রাণ সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।অনুষ্ঠানের আয়োজকরা জানান, তথ্য-প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার এ যুগে নেত্রপ্রকাশ নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে বদ্ধপরিকর।অনুষ্ঠান শেষে পত্রিকার ভবিষ্যৎ পরিকল্পনা এবং পাঠকসেবায় আরও উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট