1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/কেশবপুরের বিশিষ্ট সঙ্গীতশিল্পী, বাংলাদেশ শিশু একাডেমি, কেশবপুরের সংগীত বিভাগের প্রশিক্ষক, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পাঁজিয়া “কণ্ঠস্বর”-এর পরিচালক কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতা বারীন্দ্রনাথ ব্যানার্জী (৭৪) বুধবার (২৩ জুলাই-২৫) আনুমানিক ১০.৩০ মিনিটের সময় খুলনা সিটি মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। প্রায় তিনটার দিকে বেতি খোলা বড় বাগ মহাশ্মশানে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ও পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদার, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি তাপস দে, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতি সংসদের সহ-সভাপতি কবি সমীর দাস, আল হেলালসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুণ্ডু, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, পাঁজিয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটি সভাপতি আশুতোষ বিশ্বাস, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, চারুপীঠ একাডেমির সভাপতি, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, পাঁজিয়া বিপ্রতীপ সংগঠনের সভাপতি নয়ন বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী হাদিউজ্জামান, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই), সাধারণ সম্পাদক ও কেশবপুর বেসরকারি সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক সোহেল পারভেজ, উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদক, সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন, কার্য্যনির্বাহী কমিটির সদস্য কবি প্রনব মণ্ডল মানব, সাগরদাঁড়ী আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, ঝিকরগাছা বাকড়া সাহিত্য পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, মধুসূদন একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোক চিত্রশিল্পী ও মধু গবেষক মুফতি তাহেরুজ্জামান, সাংবাদিক পরেশ দেবনাথ, বাংলাদেশ শিশু একাডেমি পরিবার কেশবপুরের কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ বহু গুণগ্রাহী ব্যাক্তি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট