1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রঃ শিক্ষকের স্ত্রীর পরলোকে গমন তানোরে শিক্ষক কতৃক এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি চেস্টার অভিযোগ সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে তিনজন সাহিত্যিক পাচ্ছেন সম্মাননা শ্যামনগরের কাশিমাড়ীতে বেপরোয়া বালুবাহী মিনি ট্রাক ও ট্রলির দৌরাত্ম্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ক্লাবের দোয়া বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামাত নেতার অর্থদন্ড মোহনগঞ্জ পৌর বিএনপি নেতা মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার যশোরে ১৪ হাজার পিচ ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক 

কালিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়লো রাতের আঁধারে চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ২৬ হাজার টাকা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

শিমুল হোসেন/সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে গভীর রাতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বসতবাড়ির মুরগির ঘর থেকে প্রায় ২৬ হাজার টাকার মালামাল চুরি হয়। চুরির পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যেখানে চোরদের মুখে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।চুরির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে রামনগর গ্রামের আব্দুল মাজেদ সরদার এর ছেলে শওকত হোসেন সরদার (৬২) জানান, ২১ জুলাই ২০২৫ রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের সবাই রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। ২২ জুলাই ভোর ৫টা ৩০ মিনিটের দিকে ঘুম থেকে উঠে বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত মুরগির ঘরে গিয়ে দেখতে পান, ঘরের জিনিসপত্র এলোমেলোভাবে ছড়ানো-ছিটানো।পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, ২২ জুলাই রাত ৩টা ৫০ মিনিটে মুখোশধারী অজ্ঞাতনামা কয়েকজন চোর মুরগির ঘরে ঢুকে একটি ব্যাটারি, একটি ফ্যান এবং একটি এক ইঞ্চি পানির মোটর চুরি করে নিয়ে যায়। এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকা বলে জানান তিনি।শওকত হোসেন আরও জানান, এ ঘটনার স্বাক্ষী হিসেবে স্থানীয় একাধিক ব্যক্তি রয়েছেন। তাই তিনি কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট