1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রঃ শিক্ষকের স্ত্রীর পরলোকে গমন তানোরে শিক্ষক কতৃক এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি চেস্টার অভিযোগ সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে তিনজন সাহিত্যিক পাচ্ছেন সম্মাননা শ্যামনগরের কাশিমাড়ীতে বেপরোয়া বালুবাহী মিনি ট্রাক ও ট্রলির দৌরাত্ম্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ক্লাবের দোয়া বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামাত নেতার অর্থদন্ড মোহনগঞ্জ পৌর বিএনপি নেতা মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার যশোরে ১৪ হাজার পিচ ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক 

রূপসায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার/খুলনার রূপসা উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম ব্যাপারী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির নানা মুনসুর আলী বাদী হয়ে রূপসা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত সালাম ব্যাপারীকে শনিবার (২৬ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই, বুধবার, দুপুরে শিশুটি বাড়ির ১ নম্বর মুন ইটভাটার ঘাটে গোসল করতে নিয়ে যায়। এই সুযোগে সালাম ব্যাপারী শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। পরে শিশুটি যন্ত্রণায় কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে এবং তার পরিবারের সদস্যদের কাছে ভয়ংকর এই ঘটনাটি খুলে বলে।ঘটনা জানার পর পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (ওসিসি) ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।এদিকে, এই অমানবিক ঘটনায় শিশুটির নানা মুনসুর আলী বাদী হয়ে অভিযুক্ত সালাম ব্যাপারীকে একমাত্র আসামি করে রূপসা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রূপসা থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত সালাম ব্যাপারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রূপসা থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। রূপসা থানার মামলা নং- ১৯, তারিখ ২৫/৭/২৫ ইং।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট