1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

সাতক্ষীরা আশাশুশি খাজরা ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে খাজরা ইউনিয়নের কাপসন্ডা বাজারে খাজরা ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন।জেলা বিএনপির সদস্য আছিফুর রহমান তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য হেদায়েতুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবিদুর হক মুন্না, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এ্যাড. নুরুল আমিন, আশাশুনি উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ যুবদল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতারা।সম্মেলনে ওয়ার্ড কমিটি পুনর্গঠন ও সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৯ টি ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয় এবং দলের শপথ বাক্য পাঠ করেন। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী জাতীয় নির্বাচনে দলের অবস্থান শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ বা কোনো গ্রুপিং নয়, দলের প্রতি যাদের নিবেদন ও দীর্ঘদিনের অবদান রয়েছে তাদের অগ্রাধিকার দিতে হবে। তৃণমূলের প্রকৃত কর্মীরাই বিএনপির প্রাণ, তাদের অবমূল্যায়ন করলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।তিনি আরোও বলেন,এই ওয়ার্ড কমিটিই আগামী দিনে ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির ভিত্তি হবে। তাই যাদের হাতে দায়িত্ব যাবে, তারা যেন নেতাকর্মীদের পাশে থেকে দলের কর্মসূচি বাস্তবায়ন করেন এবং মানুষের মাঝে দলের ভাবমূর্তি উজ্জ্বল করেন। কোনো ধরনের বিভাজন,চাঁদাবাজ,সন্ত্রাসী ও সুযোগসন্ধানীদের জায়গা এই কমিটিতে হবে না।এ সময় অন্যান্য বক্তারা বিএনপির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সম্মেলনে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে করতালি ও স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খাজরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট