1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কেশবপুর চারুপীঠ একাডেমির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে প্রভাতী অনুষ্ঠান সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম তালা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

সাতক্ষীরায় যুবকের বিরুদ্ধে অর্থ ও পোষ্য পাখি চুরির অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ /সাতক্ষীরা শহরে এক বখাটে ও নেশাগ্রস্ত যুবকের বিরুদ্ধে অর্থ এবং পোষ্য পাখি চুরির অভিযোগ উঠেছে। সানজিদা আলী সুদিতা (২৩) নামে এক শিক্ষার্থী সাতক্ষীরা থানায় এই অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবকের নাম মোঃ মাহি খাঁন (১৯), পিতা- সোহেল খাঁন, গ্রাম পলাশপোল, সাতক্ষীরা।অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাহি খাঁন প্রায়শই সানজিদা আলীর বাড়িতে বিভিন্ন কাজের জন্য আসতেন। গত ২৮শে জুলাই ২০২৪ তারিখ রাত আনুমানিক ৮ : ৩৫ মিনিটের সময় মাহি সুযোগ বুঝে সানজিদা আলীর রুমের সামনে চেয়ারে রাখা ব্যাগ থেকে নগদ (বারো হাজার) টাকা এবং তার একটি পোষ্য টিয়া পাখি, যার আনুমানিক মূল্য (তিন হাজার) টাকা, চুরি করে নিয়ে পালিয়ে যান।ঘটনাটি জানতে পেরে সানজিদা আলী তার পরিবারের সদস্যদের নিয়ে তাৎক্ষণিকভাবে মাহির বাড়িতে খোঁজ নিতে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, মাহি খাঁন এলাকায় একজন নেশাগ্রস্ত, বখাটে ও চোর স্বভাবের ব্যক্তি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন স্থানে মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ রয়েছে এবং এলাকায় তার সম্পর্কে বিরূপ মন্তব্য প্রচলিত আছে।সানজিদা আলী সুদিতা জানান, পরিবারের সাথে আলোচনা করে এবং তাদের পরামর্শেই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।এই ঘটনার বহু সাক্ষী আছে বলে অভিযোগে দাবি করা হয়েছে এবং প্রয়োজনে তাদের হাজির করা হবে বলেও জানানো হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এলাকায় এমন বখাটেদের দৌরাত্ম্য বন্ধে এবং চুরি রোধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট