1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

কথা সাহিত্যিক মনোজ বসুর ১২৪ তম জন্মদিন উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি)কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে ‘বিপ্রতীপ’এর আয়োজনে কালজয়ী সু-সাহিত্যিক মনোজ বসু’র ১২৪ তম জন্মদিন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই-২৫) সন্ধ্যায় কেশবপুরের পাঁজিয়া বাজারের বিপ্রতীপ কার্যালযে আলোচনা ও কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে মনোজ বসুর জন্মদিন উদযাপন করা হয।পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে-এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য ও মনোজ বসুর কবিতা আবৃতি করেন সংগঠনের পরিচালক কবি নয়ন বিশ্বাস। সাংস্কৃতিক কর্মী হাদিউজ্জামান জয়-এর সঞ্চালনায মনোজ বসুর জীবন ও সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি নজরুল ইসলাম খান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটি সভাপতি অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আশুতোষ বিশ্বাস, পাঁজিযা সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি সুব্রত বসু, প্রাবন্ধিক, লেখক ও ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক তাপস মজুমদার, ইউপি সদস্য বৈদ্যনাথ, সংগঠনের আজীবন সদস্য, পাঁজিয়া আবহমান-এর পরিচালক ও মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য ছড়াকার রিয়াজ লিটন, উন্নযন কর্মী মাহামুদুল হাসান, শিল্পী সত্যজিৎ প্রমুখ।উল্লেখ্য, বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক মনোজ বসু ইং ১৯০১ সালে ২৫ জুলাই যশোর জেলাধীন পাঁজিয়া ইউনিয়নের ডোঙ্গাঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ইং ১৯৮৭ সালের ২৬ ডিসেম্বর ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট