1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কসবায় টিনের ঘর থেকে ২০৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

মোঃ জামশেদ মিযা/ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০৫ কেজি গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তিকে।৩১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন কসবা থানার এসআই মোহাম্মদ ফারুক হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিনের বসতবাড়ির উত্তর পাশে একটি দক্ষিণমুখী দোচালা টিনের ঘরের ভেতর থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতিতে সাক্ষীদের সামনে মাদকগুলো আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়।গ্রেপ্তার গিয়াস উদ্দিন কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় গ্রামের মনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন—”মাদকবিরোধী যুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এসআই ফারুক হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট