1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত আমির এজাজ খান আশাশুনিতে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার স্টেকহোল্ডারদের অ্যাডভোকেসী সভা ফুলেল শুভেচ্ছায় সিক্ত আশাশুনির নবাগত ইউএনও সাইদুজ্জামান হিমু ফুলেল শুভেচ্ছায় সিক্ত আশাশুনির নবাগত ইউএনও সাইদুজ্জামান হিমু কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা মাগুরা শালিখায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ডুমুরিযার চুকনগরে ভিশন শো রুমে অফার বিজয়ীকে এসি পুরস্কার তুলে দিলেন কতৃপক্ষ ডুমুরিযার চুকনগরে ভিশন শো রুমে অফার বিজয়ীকে এসি পুরস্কার তুলে দিলেন কতৃপক্ষ বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঈশ্বরগঞ্জে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুরাকীর্তি সুরক্ষা কমিটি’র ময়মনসিংহ অঞ্চল এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ/পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ আগস্ট ২০২৫ বিকাল ০৬ ঘটিকায় মুসলিম ইন্সটিটিউট এলাকায় এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভায় বিবিধ সাংগঠনিক বিষয় ও সংগঠনের কর্মপরিকল্পনার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য পুরাকীর্তি বিশেষজ্ঞ স্বপন ধর, কবি সরকার আজিজ, গোলাম ফারুক লিটন, কার্যকরী সদস্য সাংবাদিক শফিয়েল আলম সুমন, সাংবাদিক সজিব রাজভর (বিপিন), সাংবাদিক শাকিল আহমেদ এবং সংগঠনের ঢাকার সমন্বয়কারী শারমিন জাহান।সাংগঠনিক সভায় বক্তারা বলেন, পুরাকীর্তি জাতির ক্রমবিকাশের চাক্ষুষ ইতিহাস। যার মাধ্যমে প্রজন্ম জাতির ক্রমবিকাশের ইতিহাস সমন্ধে জ্ঞান লাভ করে। বাংলাদেশের রয়েছে পুরাকীর্তির ভান্ডার। যার একটি উল্লেখ্য ভান্ডার রয়েছে ময়মনসিংহ অঞ্চলে। কিন্তুু দু:খজনক সত্য হলো, যথাযথ সংরক্ষণের অভাবে আজ অতি মূল্যবান পুরাকীর্তি সমূহের অবস্থা জীর্ণশীর্ণ। সরকারী ও ব্যক্তি পর্যায়ের থাবায় অনেক অতি মূল্যবান পুরাকীর্তি বিলীন/বেহাত হয়ে যাচ্ছে। সরকারীভাবে প্রয়োজন দৃশ্যমান কোন যথাযথ তদারকি নেই বললেই চলে।এ অবস্থায় চলতে থাকলে দিনদিন পুরাকীর্তির ভান্ডার কমে যাবে। এভাবে চলতে দেয়া যায় না। তাই ময়মনসিংহ অঞ্চলের অতি মূল্যবান পুরাকীর্তি সমূহ সংরক্ষণপূর্বক রক্ষা করে প্রজন্মের সামনে দৃশ্যমান রাখার লক্ষ্যে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল নিরলসভাবে কাজ করে য়াবে। সভায় বক্তারা আরো বলেন, আমাদের পুরাকীর্তি আমাদের ঐতিহ্য। এই অতি মূল্যবান ঐতিহ্যকে রক্ষা করতেই হবে। সভায় পুরাকীর্তি ঐতিহ্য রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট