1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

গোমস্তাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোঃসামিরুল ইসলাম/ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গোমস্তাপুর উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার(০৫ আগষ্ট) বিকেলে রহনপুর পৌর এলাকার উপজেলা চত্বর মরহুম বাইরুল চেয়ারম্যানের চাটাল হতে আনন্দ র‍্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির( ভারপ্রাপ্ত) সভাপতি মোয়াজ্জেম হোসেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ও রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ,গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রাইহান,সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ, রাধানগর ইউনিয়ন, সাধারণ সম্পাদক, শামিউল ইসলাম বাবুল, চৌডালা ইউনিয়ন, বিএনপির সভাপতি মুন্তাজ আলী, ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন,রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব, ইসমাইল হোসেন, বিএনপি নেতা সাজ্জাদ, বিপ্লব,যুবনেতা, রবিউল ইসলাম, ছাত্রনেতা, মুরসালিন, নাফিস প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত বক্তারা বলেন, “জুলাই-আগস্টের চেতনার বাস্তবায়ন না হলে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে প্রতারণা করা হবে। বিএনপি নেতাকর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সেই চেতনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।তারা আরও বলেন, “জুলাই আমাদের জাতীয় চেতনার জাগ্রত অংশ। এই চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেশে ক্ষমতায় আসতে না পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট