1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

মোহনগঞ্জে জামায়েতের ফ্যাসিস্ট হাসিনার পলায়নের বর্ষপূর্তি পালন

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পলায়নের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্টিত হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুর আড়াইটায় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার।উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর এটি এম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি জায়েদ হাসান, পৌর আমীর রফিক আহমেদ রাসেল, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফিজ আল মাহমুদ, শাহীন আলম, মাওলানা এমদাদুল হক, ডাক্তার আব্দুল মান্নান, মাওলানা আব্দুর রব প্রমূখ।সমাবেশ শেষে প্রধান অতিথিসহ অন্যান্য দায়িত্বশীলদের নেতৃত্বে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জুলাই বিপ্লবের এক গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কাজীর অফিস মোড়ে এসে শেষ হয়। গণমিছিলে বিভিন্ন স্লোগানে-স্লোগানে মুখরিত করে জুলাই যুদ্ধাদের স্মরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট