1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর মোহনগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, কিশোর আটক “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন”মোহনগঞ্জে যৌথ বাহিনীর ফুটপ্যাট্রল মহড়া

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে রাষ্ট্র হবে ব্যর্থ

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/ সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বাংলাদেশও ব্যর্থতায় পরিণত হবে। এজন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যার বিচার নিশ্চিত করতে হবে। যদি সরকার এই ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে এর যাবতীয় দায়দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।শনিবার (৯ আগস্ট) গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করার ঘটনায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধির আবুল কাসেমের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন (ইমু), সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের মো. আসাদুজ্জামান, অর্থসম্পাদক ফরিদ আহমেদ ময়না, চ্যানেল টুয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁসহ অনেকে।বক্তারা জানান, দক্ষিণাঞ্চলে সাংবাদিকদের উপর দীর্ঘদিন ধরে চলে আসা হত্যাকাণ্ডের বিচার পাননি মানিক সাহা, শামসুর রহমান কেবল, শহীদ স. ম. আলাউদ্দীন, বেলাল হোসেনসহ অনেকে। আজও সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও নিপীড়ন থামেনি।গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নির্মম হামলার ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে বিষয়টি স্পষ্ট হলেও পুলিশ নির্বিকার থেকেছে। সম্প্রতি কলারোয়া রিপোর্টার্স ক্লাবে ঢুকে সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলাও সংঘটিত হয়েছে, সেখানে পুলিশ এখনও কোনো পদক্ষেপ নেয়নি।বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও নিপীড়নের ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নিতে না পারলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজ এই ধরনের সহিংসতার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট