1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত আমির এজাজ খান আশাশুনিতে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার স্টেকহোল্ডারদের অ্যাডভোকেসী সভা ফুলেল শুভেচ্ছায় সিক্ত আশাশুনির নবাগত ইউএনও সাইদুজ্জামান হিমু ফুলেল শুভেচ্ছায় সিক্ত আশাশুনির নবাগত ইউএনও সাইদুজ্জামান হিমু কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা মাগুরা শালিখায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ডুমুরিযার চুকনগরে ভিশন শো রুমে অফার বিজয়ীকে এসি পুরস্কার তুলে দিলেন কতৃপক্ষ ডুমুরিযার চুকনগরে ভিশন শো রুমে অফার বিজয়ীকে এসি পুরস্কার তুলে দিলেন কতৃপক্ষ বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঈশ্বরগঞ্জে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু বোঝাই নৌকাসহ আটক ৮

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু বোঝাই একটি নৌকাসহ ৮ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের সম্পদপুর গ্রাম সংলগ্ন গফুরের খাল নামক স্থান থেকে অভিযান চালিয়ে বালু বোঝাই নৌকাটিসহ ওই ৮ জনকে আটক করে মধ্যনগর থানা পুলিশ।আটককৃত ব্যক্তিরা হলেন, তাহিরপুর উপজেলার রতনপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে মো.তফছির হোসেন(২৬), ইউসুফ আলীর ছেলে মোনেকবর আলী(২০), জহর আলীর ছেলে মো. সম্রাট হোসেন(২১), আহাদ আলীর ছেলে মো. মফিজ আলী(২৫), নূরুল হকের ছেলে মো. মুক্তার আলী(১৯), শুক্কুর আলীর ছেলে মো.কাউছার আলী(২৩), শুক্কুর আলীর ছেলে শহর আলী(২০) ও একই উপজেলার কলাগাঁও গ্রামের আছিম উদ্দিনের ছেলে মো.শাহানুর(২০)।সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত একটি স্টিল বডি নৌকা দিয়ে মেঘালয় পাহাড় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তা নিজ এলাকাসহ পাশের ধর্মপাশা ও মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে আসছিল। এ অবস্থায় সোমবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সম্পদপুর গ্রাম সংলগ্ন গফুরের খাল নামক স্থান থেকে অভিযান চালিয়ে বালু বোঝাই নৌকাটিসহ ওই ৮ জন বালু উত্তোলনকারী ব্যক্তিকে আটক করে ওইদিন বিকেলেই তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিবুর রহমান জানান, আটক ব্যক্তিদের নামে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দায়েরের পর ওইদিন বিকেলেই তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের ৩০০ ঘনফুট অবৈধ বালু বোঝাই স্টিল বডি নৌকাটিও জব্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট