1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের’আইস’ নামক মাদক উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক /খুলনা ডুমুরিয়ায় থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ‘আইস’ নামক মাদক উদ্ধার করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে ডুমুরিয়া বাসস্ট্যান্ড থেকে সাতক্ষীরা-খুলনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ওই মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নিয়েছে। পুলিশ হেফাজতে নেওয়া দু’জন হলেন- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার রমজান শেখের ছেলে (চালক) বিল্লাল শেখ(৪০) এবং একই জেলার কালিগঞ্জ থানার মৃত কালিপদ অধিকারীর ছেলে (হেলপার) সুকুমার অধিকারী (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে খুলনাগামী ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩ নম্বর যাত্রীবাহী বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতরে একটি কাগজের বিস্কুটের কার্টনের মধ্যে ২ কেজি ‘আইস’ নামক মাদক পাওয়া যায়। এর মধ্যে দুটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট রয়েছে। এ সময় বাসের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেয়। মাদক বহনের জন্য বাসটিও জব্দ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বলেন, জব্দ হওয়া ‘আইস’ মাদক দেখতে সাগু দানার মতো। যার মূল্য প্রায় দুই কোটি টাকা। চালক ও হেলপারকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরপর বিস্তারিত জানানো যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট