1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

সাতক্ষীরায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ /সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলা এবং টেকসই জীবিকায়ন প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে জলবায়ু অভিযোজন এবং সামাজিক সমস্যাগুলো সম্পর্কে সচেতন করা হচ্ছে। সম্প্রতি, বাল্যবিবাহ, যৌতুক এর মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে একটি গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১২ আগস্ট সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটির আয়োজক বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ, যা জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা বিএমজেড এবং ওয়েল্থহাঙ্গারহিলফে-এর অর্থায়নে পরিচালিত।এ সময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, আনন্দ এবং প্রেরণার সদস্যরা উপস্থিত ছিলেন আনন্দ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আমিরুল ইসলাম, আনন্দ ও প্রেরণা সংস্থার কর্মীগণ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাল্যবিবাহ, যৌতুক এবং বহুবাহের মতো সামাজিক সমস্যাগুলোর ওপর ভিত্তি করে পরিবেশিত নাটক। স্থানীয় শিল্পীরা তাদের অভিনয়ের মাধ্যমে এসব তুলে ধরেন, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে প্রভাবিত করে। নাটকের পাশাপাশি লোকসংগীতও পরিবেশন করা হয়,যা গণসচেতনতামূলক বার্তাগুলোকে আরও সহজে মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে।এই কর্মসূচিতে নাটিকা ও লোকসংগীতের মাধ্যমে বাল্যবিবাহ, যৌতুক প্রথা ও বহুবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করা হয়।এ সময় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জলবায়ু সহনশীলতা এবং সমাজের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। এই উদ্যোগটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং একটি সুস্থ ও স্থিতিস্থাপক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট