1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পাইপলাইন বসালেন বিএনপি নেতা মাজেদ বাবু ,হাসি ফিরল গ্রামে

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৫নং জাটিয়া ইউনিয়নের পানান পূর্বপাড়া গ্রামের চৈয়রপুরী এলাকায় দীর্ঘ সাত বছরের জলাবদ্ধতা সমস্যার অবসান হলো। বর্ষা এলেই শতাধিক বাড়িঘরে পানি উঠত, সাথে আরও প্রায় ৩০০ পরিবারের জীবন হতো দুর্বিষহ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কাদাযুক্ত পানি মাড়িয়ে যাতায়াত করতে হতো স্থানীয় মানুষ ও বিভিন্ন যানবাহনকে।অবশেষে এই দুর্ভোগ দূর করতে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকেলে তিনি নিজ অর্থায়নে সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে ৬০০ ফুট পাইপলাইন স্থাপনের উদ্বোধন করেন। এর মাধ্যমে গ্রামের জমে থাকা পানি বের হয়ে যাবে এবং বর্ষা মৌসুমে আর পানিবন্দী থাকতে হবে না।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন অর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক নূরে আলম জিকু, জাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।স্থানীয় সাবেক ইউপি সদস্য নজরুল হক বলেন,
আমাদের এলাকার অন্তত ১০০ বাড়িতে পানি উঠত, আমার বাড়িও তার মধ্যে ছিল। এতে আশপাশের আরও ৩০০ পরিবার ভোগান্তিতে ছিল। গত সাত বছরে কেউ এই সমস্যার সমাধান করেনি। আজ মাজেদ বাবু ভাই নিজ অর্থায়নে পাইপলাইন বসিয়ে আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিয়েছেন। আমরা তাঁর প্রতি চির কৃতজ্ঞ।
ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন,একটি গ্রামের এতগুলো মানুষ বছরের পর বছর পানিবন্দী থাকবে এটা হতে পারে না। বিষয়টি জানার পর আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। আমি তখনই ভালো থাকব, যখন আমার ঈশ্বরগঞ্জের মানুষ ভালো থাকবে।
স্থানীয়রা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে বর্ষা মৌসুমে আর জলাবদ্ধতার কষ্ট ভোগ করতে হবে না এবং স্বাভাবিক জীবনযাত্রা বজায় থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট