1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর মোহনগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, কিশোর আটক “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন”মোহনগঞ্জে যৌথ বাহিনীর ফুটপ্যাট্রল মহড়া

সাতক্ষীরায় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ /বিশ্ব বরেণ্য মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার ১৫ ই আগস্ট, সন্ধ্যা থেকে রাত্র ১১ টা পুজন্ত চলে। সাতক্ষীরার ব্যাংদহা বাজারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।অনুষ্ঠানের আয়োজন করেন সাত নাম্বার ওয়ার্ডবাসী ও জোড়দিয়া জাগ্রত যুব সংঘ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক। তিনি তাঁর বক্তব্যে আল্লামা সাঈদীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং ইসলামের প্রসারে তাঁর অবদান স্মরণ করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা মোঃ আজাদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং ফিংড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান। তিনি আল্লামা সাঈদীর আধ্যাত্মিক এবং জ্ঞানভিত্তিক আলোচনায় তুলে ধরেন। বিশেষ আলোচক ছিলেন ইসলামী আলোচক ও সংগীত শিল্পী মাওলানা মোঃ শামীম রেজা সিদ্দিকী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাত নাম্বার ওয়ার্ডের সভাপতি মোঃ জুলফিকার আলী। সভাপতির বক্তব্যে তিনি আল্লামা সাঈদীর আদর্শকে ধারণ করে ইসলামের পথে অবিচল থাকার আহ্বান জানান।মাহফিলের বিশেষ আকর্ষণ ছিল তাজাল্লা শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরার মনোমুগ্ধকর ইসলামিক সংগীত পরিবেশনা। তাদের পরিবেশনায় উপস্থিত সবাই মুগ্ধ হন। পরিশেষে, আল্লামা সাঈদীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট