1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ আশাশুনিতে নবগত ওসি শামীম আহমদ খান এর যোগদান কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পাখা মার্কা প্রার্থী চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন,ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন মোহনগঞ্জে একাধিক মিনি পতিতালয়, রাতভর বখাটে ও মাদকসেবীদের আড্ডা কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের জানাজায় ভাই হত্যার বিচার চাইলেন কাউন্সিলর বাবু সাংবাদিক মোস্তফা কামালের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালিত ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড

কেশবপুরে গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জলাবদ্ধসহ গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বায়সা ও সাবদিয়া এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।রোববার (১৭ আগস্ট-২৫) বিকেলে কেশবপুর পৌরসভার মেয়র প্রার্থী পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দিপু, পৌর সেক্রেটারি সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, জামায়াত নেতা হাফিজুর রহমান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল ওহাব, সেক্রেটারি খলিলুর রহমান প্রমুখ। খাদ্যসামগ্রী হিসেবে গরীব ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু এবং পেঁয়াজ দেওয়া হয়। খাদ্যসামগ্রী পেয়ে তারা অত্যান্ত আনন্দিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট