1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত আমির এজাজ খান আশাশুনিতে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার স্টেকহোল্ডারদের অ্যাডভোকেসী সভা ফুলেল শুভেচ্ছায় সিক্ত আশাশুনির নবাগত ইউএনও সাইদুজ্জামান হিমু ফুলেল শুভেচ্ছায় সিক্ত আশাশুনির নবাগত ইউএনও সাইদুজ্জামান হিমু কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা মাগুরা শালিখায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ডুমুরিযার চুকনগরে ভিশন শো রুমে অফার বিজয়ীকে এসি পুরস্কার তুলে দিলেন কতৃপক্ষ ডুমুরিযার চুকনগরে ভিশন শো রুমে অফার বিজয়ীকে এসি পুরস্কার তুলে দিলেন কতৃপক্ষ বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঈশ্বরগঞ্জে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহনগঞ্জে বিএনপির নব-নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি সেলিম কার্নায়েণ ও সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমানকে এক বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার বিকেল ৪টায় উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত নেতা ও উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি সেলিম কার্নায়েণ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত নেতা ও উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান।ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবীর চৌধুরী, ইউনিয়ন বিএনপি সিনিয়র নেতা মাজু মিয়া, আব্দুল হাই ডিপটি, সাবেক ইউপি চেয়ারম্যান এনামূল হক স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জয় প্রমূখ।অনুষ্ঠানের শুরুতেই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সংবর্ধিত দুই নেতা প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করেন। পরে অনুষ্ঠান শেষে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংবর্ধিত ওই দুই নেতার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট