1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ আশাশুনিতে নবগত ওসি শামীম আহমদ খান এর যোগদান কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পাখা মার্কা প্রার্থী চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন,ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন মোহনগঞ্জে একাধিক মিনি পতিতালয়, রাতভর বখাটে ও মাদকসেবীদের আড্ডা কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের জানাজায় ভাই হত্যার বিচার চাইলেন কাউন্সিলর বাবু সাংবাদিক মোস্তফা কামালের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালিত ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড

কেশবপুরে ইজিবাইক ও মোটরচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ ও আহত-১

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরমান গাজী (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং রাজু হোসেন (১২) নামের আরেক শিশু মারাত্মক আহত হয়েছে। সড়ক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট-২৫) দুপুরে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামের ঋষিপাড়া মোড় নামক স্থানে কলাগাছি টু ভেরচী সড়কে।থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সারুটিয়া গ্রামের জিয়াউর রহমান গাজীর ছেলে আরমান গাজী (১৩) তার পিতার মোটরচালিত ভ্যান নিয়ে কলাগাছি গ্রামের মনিরুল ইসলামের ছেলে রাজু হোসেন (১২) কে সাথে নিয়ে বুড়ুলী গ্রামে তার চাচার বাড়িতে যাওয়ার পতিমধ্যে কলাগাছি টু ভেরচী সড়কের সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামে ঋষিপাড়া মোড় নামকস্থানে পৌঁছালে একটি অজ্ঞাতনামা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে আরমান গাজী ও রাজু হোসেন ভ্যানের নিচে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। ওইসময় পথচারী ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে আরমান গাজীকে মৃত বলে ঘোষণা করেন এবং রাজু হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহটি পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট