1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ আশাশুনিতে নবগত ওসি শামীম আহমদ খান এর যোগদান কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পাখা মার্কা প্রার্থী চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন,ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন মোহনগঞ্জে একাধিক মিনি পতিতালয়, রাতভর বখাটে ও মাদকসেবীদের আড্ডা কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের জানাজায় ভাই হত্যার বিচার চাইলেন কাউন্সিলর বাবু সাংবাদিক মোস্তফা কামালের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালিত ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড

শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরার শালিখায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২ টায় সময় উপজেলা বিএনপির কার্যালয়ে শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাবেক উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান মিল্টন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মাগুরা-২আসনের সাবেক সংসদ সদস্য,সাবেক মাগুরা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।মতবিনিময় সভায় প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল বলেন, দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ধানের শীষের বিপক্ষে কোন গ্রুপিং থাকতে পারে না,আমাদের একটাই গ্রুপ তারেক জিয়া খালেদা জিয়ার। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।এছাড়া মত বিনিময় সবাই আরো উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন টুকু, বিএনপি নেতা আমিনুর রহমান,মনিরুজ্জামান মনা, সিদ্দিকুর রহমান, রিয়াজ মোল্লা,রেজাউল ইসলাম,মনিরুল ইসলামসহ উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট