1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রঃ শিক্ষকের স্ত্রীর পরলোকে গমন তানোরে শিক্ষক কতৃক এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি চেস্টার অভিযোগ সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে তিনজন সাহিত্যিক পাচ্ছেন সম্মাননা শ্যামনগরের কাশিমাড়ীতে বেপরোয়া বালুবাহী মিনি ট্রাক ও ট্রলির দৌরাত্ম্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ক্লাবের দোয়া বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামাত নেতার অর্থদন্ড মোহনগঞ্জ পৌর বিএনপি নেতা মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার যশোরে ১৪ হাজার পিচ ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক 

শালিখা উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে নৌকা ভ্রমণ

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

জসীম উদ্দীন/মানুষের মন সবসময় নতুন কিছু দেখতে, জানতে ও উপভোগ করতে চায়। ভ্রমণ সেই আকাঙ্ক্ষাকে পূর্ণ করে। ভ্রমণের অনেক ধরন থাকলেও নৌকা ভ্রমণ বিশেষভাবে আকর্ষণীয়। নদীমাতৃক বাংলাদেশের মানুষ নৌকা ভ্রমণকে খুব আনন্দের সঙ্গে উপভোগ করে।শান্ত নদীর বুকে ভেসে চলা নৌকার স্নিগ্ধ যাত্রা মনকে প্রশান্ত করে তোলে। তাই শালিখা উপজেলা সাহিত্য পরিষদ রবিবার (২২ আগস্ট) উপজেলা ফটকি নদীতে নৌকা ভ্রমণের আয়োজন করে । নৌকা ভ্রমণ অনুষ্ঠানটি পরিচালনা করেন শালিখা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক দীপক চক্রবর্তী ও সাধারণ সম্পাদক‌ আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের সহকারি শিক্ষক হারুন আর রশীদ।এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সাহিত্য পরিষদের, কুতুবুল আলম- সহ সভাপতি,রমেশ চন্দ্র বাইন – সাংগঠনিক ও প্রকাশনা সম্পাদক,আসাদ জামান, সহ- সাং গাঠনিক সম্পাদক ও সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক,আমিরুল ইসলাম – কোষাধ্যক্ষ আবু সাহিদ মোল্লা,সাংস্কৃতিক সম্পাদক, বিশিষ্ট সংগীত শিল্পী,শিমুল হোসেন,দপ্তর সম্পাদক ও অন্যান্য সদস্যরা।আমন্ত্রিত অতিথি ছিলেন, শালিখা উপজেলার বিশিষ্ট সাংবাদিক জসীম উদ্দীন ও তুহিনুল ইসলাম।শালিখা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি দীপক চক্রবর্তী বলেন , ‘নৌকা ভ্রমণ মনকে সতেজ করে, জ্ঞান বাড়ায় এবং জীবনের একঘেয়েমি দূর করে। তাই শালিখা উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে সদস্যদের অংশগ্রহণে নৌকা ভ্রমণ আয়োজন করা হয়।নৌকা ভ্রমণে অংশগ্রহণ করে আনন্দ প্রকাশ করেছেন উপজেলা সাহিত্য পরিষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট