1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

কেশবপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিকসহ ৪জন গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর থানা পুলিশের অভিযানে সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট-২৫) রাতে পৌর শহরের সাহাপাড়া এলাকা থেকে সাবেক উপজেলা ছাত্র লীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক (৪০)-কে ছাত্র-জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার সরাপপুর গ্রামের আনন্দ মোহন মল্লিকের ছেলে।অপরদিকে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক সাইমুন হোসাইন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক রাসেল, মাহমুদ, নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রামচন্দ্রপুর গ্রামের জনাব আলীর ছেলে মজিবর রহমান (৫১) ও ৯ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি মোমিনপুর গ্রামের শামছুর রহমান শেখের ছেলে জাকির হোসেন (৩৪) এবং ওয়ারেন্টভূক্ত গোপসেনা গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারাফ হোসেন (৪০) কে গ্রেফতার করে।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞ আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ছাত্র-জনতা কর্তৃক আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক মধ্যকুল গ্রামের শীর্ষ সন্ত্রাসী জামাল বাহিনীর সহযোগী ও অর্থদাতা। জামালের বাড়ির বিস্ফোরক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট