1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কেশবপুরের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে নির্বাচন অফিসে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ কেশবপুর আসনের ভোটাররা। যশোর-৬ আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে তারা প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। জেলা নির্বাচন কর্মকর্তা স্মারকলিপিটি গ্রহণ করেন।বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৩ ও যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন সোমবার ২৫ আগস্ট শুনানির দিন ধার্য রেখেছে। এর প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে যশোর-৩ ও যশোর-৬ আসনের সাধারণ ভোটাররা।এরই প্রেক্ষিতে কেন্দ্রিয় নিরবাহী কমিটি বিএনপি ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে রোববার (২৪ আগস্ট-২৫) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা। এসময় নেতৃবৃন্দ বলেন, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে একটি পক্ষ যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। তারা আসন্ন নির্বাচন ভন্ডুল করতে চায়। এটা কোনভাবেই যশোরবাসী মেনে নেবে না। সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন আলা, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম বুলবুল প্রমুখ।অপরদিকে, কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। রোববার (২৪ আগস্ট-২৫) বেলা ১টার পর মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলাউদ্দীন আলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সুমন।অপরদিকে, সকালে উপজেলা বণিক সোসাইটির পক্ষ থেকে কেশবপুরে আসনের অখন্ডতা বজায় রেখে ভোট অনুষ্ঠানের দাবিতে প্রধান নির্বাচন কমিশনের বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন যশোর জেলা নির্বাচন কর্মকর্তার নিকট। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বণিক সিটির সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আলমগীর কবির।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট