1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছন দুই নারী প্রার্থী। নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

মাগুরায় বিদেশি পিস্তল সহ এক যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরায় বিদেশি পিস্তলসহ বায়েজিদ বোস্তামী (২৪) নামে এক যুবকে গ্রেফতার করা হয়েছে। সে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাজগ্রামের নওশের বিশ্বাসের ছেলে।সে বিগত সরকারের আমলে আওয়ামী লীগের দলীয় লোকজনের সাথে চলাফেরা করতো বলে জানা গেছে।পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ আগস্ট) সকালে যৌথবাহিনীর পক্ষ থেকে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা একটি মরিচাপড়া বিদেশি পিস্তল এবং ম্যাগজিনসহ বায়েজিদকে আটক করা হয়। পরে তাকে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয় এবং বিকালে অবৈধ আগ্নেয়াস্ত্র মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের বলেন, মাগুরা সদর উপজেলার মাজগ্রামে যে যুবক অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে তার সাথে জাময়াত ইসলামের দলের সাথে কোন প্রকার ম্পৃক্ততা নেই। তিনি মাগুরা নিউজ টিভির (ইউটিউব চ্যানেল) মাধ্যমে জানিয়েছেন, যেসব পত্রিকায় অনলাইন পোর্টালে নিউজ করা হয়েছে জাময়াত ইসলামকে জড়িয়ে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।তবে সে ৫ আগস্টের আগে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথেও তার সংশ্লিষ্টতা ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, সব দলের সাথেই বায়েজিদের সম্পর্ক ছিল বলে জানা গেছে। ৫ আগস্টের আগে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিল। পরে বিএনপি এবং এখন জামায়াতের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করছে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট