1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর মোহনগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, কিশোর আটক “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন”মোহনগঞ্জে যৌথ বাহিনীর ফুটপ্যাট্রল মহড়া

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইয়াহিয়া ইকবালের অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইয়াহিয়া ইকবাল এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদায়ী সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) মোঃ সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক (দিবা) মোঃ মতিউর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুর রহমান , মো. মোস্তাফিজুর রহমান, খান মাকসুদুর রহমান, সহকারী শিক্ষক মো. কাবিজুল ইসলাম,কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসান, বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এর সভাপতি কামরুজ্জামান রাসেল ও সাধারণ সম্পাদক ফারুক খান ডেভিড, সিএম নাজমুল হোসেন প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মো. ইয়াহিয়া ইকবালের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুসহ শিক্ষকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানাইলাল মজুমদার ও সহকারী শিক্ষক নার্গিস আরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট