1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে সাতক্ষীরায় নেক্সাস ফেস্ট ২০২৫ এর উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫০৯ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে, অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে ও সিডো সংস্থার আয়োজনে সাতক্ষীরায় প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী নেক্সাস ফেস্ট। বুধবার ২৭ আগস্ট জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসবের উদ্বোধন করা হয়।স্থানীয় জনগোষ্ঠী, তরুণ সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা এই উৎসবে একত্রিত হয়ে একটি ন্যায্য ও স্থিতিশীল সমাজ গঠনের আহ্বান জানাচ্ছেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, ফায়ার সার্ভিস সাতক্ষীরার উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা, মহিলা বিষয়ক অধিদপ্তরে সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুল ইসলাম,জে ডি এফ সাতক্ষীরার সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সনাক এর সাবেক সভাপতি হেনরি সরদার। এ সময় উপস্থিত ছিলেন অ্যাকশন এড এর প্রতিনিধি সিনিয়র অফিসার আফসানা হেলাল, সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান(তহিদ),সাতক্ষীরা জেলার বিভিন্ন ইয়ুথ গ্রুপের নেতৃবৃন্দ।এই উৎসবের মূল লক্ষ্য হলো জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ ও তৃণমূল জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে স্থানীয় ও জাতীয় নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত করা। একই সাথে, ক্ষতিকর সামাজিক মানসিকতা ভেঙে ঐক্য, সহমর্মিতা ও সম্মান প্রতিষ্ঠা করা এবং উন্নয়ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা।উৎসবের অন্যতম আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ইন্টারেক্টিভ প্রদর্শনী, যেখানে স্থানীয় তরুণ সংগঠন, সরকারি ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয়েছে। এছাড়াও, তরুণদের গবেষণা, বিতর্ক ও নীতি সংলাপের মাধ্যমে স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।দুই দিনব্যাপী এই উৎসবে জারি গান, গম্ভীরা, যাত্রাপালা ও থিয়েটারের মতো লোকজ পরিবেশনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও সমস্যা তুলে ধরা হচ্ছে। সামাজিক সংহতি বৃদ্ধির জন্য র্যালী, খেলাধুলা ও সৃজনশীল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি থাকছে ফুটবল রেস, সাইকেল রেস এবং বাবা-মেয়ের খেলার মতো নানা ধরনের খেলাধুলা।আয়োজকরা আশা করছেন, ‘নেক্সাস ফেস্ট ২০২৫’ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ও টেকসই সমাধানের পথ খুলে দেবে। অ্যাকশনএইড বাংলাদেশের এ৪টি (রূপান্তরের জন্য পদক্ষেপ) প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এই উৎসব তরুণ নেতৃত্বকে উৎসাহিত করে জলবায়ু সহনশীলতা, শান্তি এবং টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট