1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শালিখায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা কেশবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত আমির এজাজ খান আশাশুনিতে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার স্টেকহোল্ডারদের অ্যাডভোকেসী সভা ফুলেল শুভেচ্ছায় সিক্ত আশাশুনির নবাগত ইউএনও সাইদুজ্জামান হিমু ফুলেল শুভেচ্ছায় সিক্ত আশাশুনির নবাগত ইউএনও সাইদুজ্জামান হিমু কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা মাগুরা শালিখায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ডুমুরিযার চুকনগরে ভিশন শো রুমে অফার বিজয়ীকে এসি পুরস্কার তুলে দিলেন কতৃপক্ষ ডুমুরিযার চুকনগরে ভিশন শো রুমে অফার বিজয়ীকে এসি পুরস্কার তুলে দিলেন কতৃপক্ষ

শালিখায় ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরার শালিখা উপজেলা শতখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার সিমাখালি হাই স্কুল মাঠে শতখালী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।শালিখা উপজেলার শতখালী বিএনপির সাবেক সভাপতি এ্যাড. ইখলাসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।শতখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলায় বিএনপির সাবেক সভাপতি মোজাফর হোসেন টুকু, সাবেক সভাপতি আনিসুর রহমান মিল্টন, মাগুরা সদর উপজেলা যুবদলের আহ্বান কুতুবউদ্দিন রানা।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মুন্সী, শালিখা উপজেলা বিএনপি নেতা,সিদ্দিক মোল্লা, হারুন অর রশিদ সরদার, মকবুল হোসেন মোল্লা ও শহর আলী মৃধা,যুবদল নেতা,মহাসিন মোল্লা,রিয়াজ মোল্লাসহ শতখালী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এসময় বক্তারা বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনার পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে সংগঠনকে আরও শক্তিশালী করা জরুরি বলে তারা মনে করেন। জনগণ বিএনপির পক্ষে রয়েছে এবং মাঠে থেকে সক্রিয় থাকলে বিজয় নিশ্চিত করা সম্ভব। তাই বক্তারা সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট