1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

কেশবপুরের কাস্তা বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর উপজেলাধীন সাগরদাঁড়ি ইউনিয়নের কাস্তা বাজারে মাদক ও জুয়া প্রতিরোধে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাজারের বকুলতলা চত্বরে ওই সভার আয়োজন করা হয়।শনিবার (৩০ আগস্ট-২৫) রাতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় কাস্তা বাজার উন্নয়ন কমিটির সভাপতি তুষার কান্তি সরকার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন।এ সময় আরও উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজিজ শেখ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজ উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মিলন হোসেন, ৫নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান বাবু, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শরিফুল ইসলাম, কাস্তা উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি বজলুর রহমান, পল্লী চিকিৎসক নাসির উদ্দিন, সাংবাদিক আক্তার হোসেন, বাজারের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, বিএনপি নেতা জাকির হোসেনসহ বাজারের দোকানদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজের জন্য মারাত্মক অভিশাপ। এর বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা কাস্তা বাজারকে একটি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ বাজার হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট